• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ঠাকুরগাঁও পীরগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকায় যুবক-যুবতী আটক

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি / ১১১ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক যুবক ও যুবতীকে আটক করা হয়েছে।

এই বিষয়ে পীরগঞ্জ থানার এসআই সজল বসাক জানান, গত সোমবার (১৮ আগস্ট) রাতে পৌর শহরের শান্তিবাগ মাঠ এলাকায় আমিন নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এসময় একটি কক্ষ থেকে রাকিব ও নিপা নামে দুইজনকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক করা হয়।

ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুল কবীর উপস্থিত হয়ে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে পাঠান। সেখানে দোষ স্বীকার করার পর আদালত নিপাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং রাকিবকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

আটক নিপা পীরগঞ্জ পৌর শহরের শান্তিবাগ এলাকার মৃত গিয়েস উদ্দিনের মেয়ে। আর রাকিব রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত ওই যুবক-যুবতীকে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা