• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শেরপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে যুবক-যুবতী আটক

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৯৫ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

 

বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১ নভেম্বর) সকালে আরডিএর মহাপরিচালক ভবনে অফিস সহায়ক ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ভাইভা পরীক্ষায় এই ঘটনা ঘটে।

আটকরা হলেন—বগুড়া জেলার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের সাতবাকী গ্রামের মো. জাহিদ হাসানের ছেলে জিহান আফ্রিদি ব্রাইট (২২) এবং বরগুনা জেলার আমতলি উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামের মো. সজিবের স্ত্রী মোছা. শাপলা বেগম (২৯)।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, অফিস সহায়ক পদে ভাইভা পরীক্ষার সময় সন্দেহজনক আচরণের কারণে শাপলা বেগম ও জিহান আফ্রিদি ব্রাইটকে আটক করা হয়। তারা আরও জানায়, ওই দুই প্রার্থী লিখিত পরীক্ষায় অন্য ব্যক্তিদের দিয়ে পরীক্ষা করিয়ে খুব ভালো নম্বর পেয়েছিলেন। কিন্তু ভাইভায় সাধারণ প্রশ্নের উত্তর দিতে না পারায় কর্তৃপক্ষ সন্দেহ করে। পরে প্রার্থীদের খাতায় কিছু লিখতে বললে লেখা মিল না থাকায় তাদের আটক রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক ড. এ. কে. এম. অলি উল্লাহ বলেন,

“পরীক্ষা চলাকালে ভুয়া প্রমাণিত হওয়ায় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন,

“আটকদের বিরুদ্ধে খুব দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা