• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

তালোড়ায় বন্দর নগর কবিতা সংসদ ও নাগর গ্রন্থাগারের আয়োজনে ইফতার মাহফিল

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি / ১৭৩ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বন্দর নগর কবিতা সংসদ ও নাগর গ্রন্থাগারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার বিকালে তালোড়া সরকারি শাহ এয়তেবাড়িয়া কলেজের সভা কাক্ষে সংসদের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মোমিন ইসলাম শাওন এর পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংসদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোকলেছার রহমান, উপদেষ্টা তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, দৈনিক ইনকিলাব পত্রিকার বগুড়া ব্যুরো প্রধান মহসিন ইসলাম রাজু, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, দুপচাঁচিয়া প্রেসকাবের সভাপতি গোলাম ফারুক প্রমূখ। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ আবু হাসান ফরুকী। এসময় উপস্থিত ছিলেন অনন্য রাসেল, সংসদের সদস্য হারুন, আরাফাত হোসেনসহ সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা