• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

তালোড়ায় রেললাইন পার হতে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন সিএনজি চালক

গোলাম মুক্তাদির সবুজ / ১৪৬ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

দুপচাঁচিয়ার তালোড়ায় অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সিএনজি চালক। তবে এসময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় সিএনজিটি দুমড়ে মুচড়ে গেছে। ২৭মার্চ শুক্রবার বিকেলে তালোড়া দেবখন্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনারদিন বিকেল ৫টার সময় উপজেলার তালোড়া রেলস্টেশনের পশ্চিমে দেবখন্ড গ্রাম হতে সিএনজি চালক সিএনজি নিয়ে অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় লাইনের ওপর সিএনজিটি বন্ধ হয়ে যায়। এসময় চালক সিএনজিটি টেনে রেল লাইন পার করার চেষ্টা করে। ততক্ষণে ঢাকা হতে বগুড়া অভিমুখী দ্রæতগতির বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি নিকটে আসলে চালক দ্রæত সিএনজি থেকে বের হয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। কিন্তু ট্রেনের ধাক্কায় সিএনজি দুমড়ে মুচড়ে গিয়ে লাইন থেকে ছিটকে পড়ে যায়।
দেবখন্ড গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার মনোয়ারুল করিম তালুকদার বলেন, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে জন্য সবাইকে সাবধানে রেললাইন পার হতে হবে। এ অরক্ষিত রেলক্রসিং দিয়ে শিক্ষার্থী, যানবাহন সহ প্রতিদিন বহুলোকজন চলাচল করে। একথা বিবেচনা করে এখানে গেট বেড়িয়ার স্থাপন ও স্থায়ীভাবে গার্ড রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
তালোড়া স্টেশন মাষ্টার সোহাগ হোসেন জানান, ৮০৯আপ বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি দুর্ঘটনার কথাটি তিনি শুনেছেন। তিনি আরও জানান, অরক্ষিত রেলক্রসিং এলাকা নিজ দায়িত্বে সাবধানে পারাপার হওয়ার জন্য সর্বসাধারণকে নির্দেশনা দেয়া রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা