• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়ার তিন মাথা ওভারব্রিজে ট্রাক দুর্ঘটনা, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা

বগুড়া প্রতিনিধি / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

বগুড়ার তিন মাথা ওভারব্রিজে গভীর রাতে এক সড়ক দুর্ঘটনায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১২টা ৩০ মিনিটে শহরের নর্থ বেঙ্গল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস ওভারব্রিজে ওঠার সময় সামনে থাকা বালুবাহী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এসময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় বলে জানা গেছে।
খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা