• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দর্শকদের ভালোবাসায় সিক্ত ‘রাক্ষস’, পাইরেসি মুক্ত ঢালিউড চান সিয়াম

অনলাইন ডেস্ক / ১০৪ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাক্ষস’ সিনেমার প্রচারণায় নেমে পাইরেসি নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন অভিনেতা সিয়াম আহমেদ। সিনেমা হল পরিদর্শনে গিয়ে তিনি দর্শকদের প্রতি আহ্বান জানান, ঢাকাই সিনেমার স্বার্থেই যেন কেউ পাইরেটেড কপি না দেখেন এবং একে সম্মিলিতভাবে ‘না’ বলেন। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে, যা বক্স অফিসের পরিসংখ্যানেও স্পষ্ট।

​ঈদের দিন ১৪টি শো-র মধ্যে ১০টিই হাউজফুল থাকায় প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে প্রায় ১৩.৯৩ লাখ টাকা। দর্শকদের এই অভূতপূর্ব সাড়া দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিয়াম। তিনি বলেন, ‘কোনো আগাম রিভিউ না জেনেই দর্শকরা কেবল বিশ্বাসের জায়গা থেকে সিনেমাটি দেখতে এসেছেন, এজন্য আমি তাদের কাছে ঋণী।’ তবে এই সাফল্যের মাঝেই মাথাচাড়া দিয়ে ওঠা পাইরেসির আতঙ্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সিয়ামের মতে, যারা পাইরেটেড কপি দেখেন, তারা আসলে বাংলাদেশের সিনেমার ভালো চান না। তাই যারা সিনেমাকে ভালোবাসেন, তাদের নিজ দায়িত্বেই পাইরেসি রুখতে এগিয়ে আসতে হবে।

​এদিকে পাইরেসির ঝুঁকি এড়াতে প্রযোজনা প্রতিষ্ঠান ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’ নিয়েছে বিশেষ সতর্কতা। প্রযোজক শেহরিন আক্তার সুমি জানান, শুরুর দুই থেকে তিন সপ্তাহ সিনেমাটি শুধুমাত্র মাল্টিপ্লেক্সগুলোতে প্রদর্শিত হবে। সেই পরিকল্পনা অনুযায়ী ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে দাপটের সাথে চলছে ‘রাক্ষস’।

​সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি, যার মাধ্যমে ঢালিউডে তার অভিষেক হলো। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আলীরাজ ও নাজনীন হাসান চুমকীর মতো তারকারা। বাড়তি আকর্ষণ হিসেবে একটি বিশেষ গানে পারফর্ম করেছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা