• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

হাসি আর কান্নার মিশেলে দর্শকদের মন জয় করল ‘ব্যাচেলর রমজান ভাইব’

অনলাইন ডেস্ক / ১২৭ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চিরচেনা সেই চরিত্রগুলো এবার পর্দায় হাজির হয়েছে এক ভিন্ন আমেজ নিয়ে। নির্মাতা কাজল আরেফিন অমি রমজান ও ঈদকে কেন্দ্র করে নির্মাণ করেছেন বিশেষ কনটেন্ট ‘ব্যাচেলর রমজান ভাইব’। যদিও এটি একটি মুঠোফোন ব্র্যান্ডের প্রচারণামূলক কাজ, তবুও ফান ও কমেডির আবরণে এতে ফুটে উঠেছে গভীর সামাজিক ও মানবিক বার্তা।

​গল্পের প্রেক্ষাপটে দেখা যায়, কাবিলা, পাশা, হাবু ও নেহালরা ঈদে দেশের বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করে এতিম শিশুদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটিয়ে তাদের সঙ্গেই ঈদের আনন্দ ভাগ করে নেয় এই ব্যাচেলররা। নির্মাতা অমির মতে, যাদের স্বজন নেই বা যারা একাকিত্বে ভোগেন, তাদের নিয়ে উৎসব উদযাপন করলে দিনটি বিশেষ হয়ে ওঠে। সমাজের মানুষকে একে অপরের সাহায্যে এগিয়ে আসার অনুপ্রেরণা জোগানোই ছিল এই কনটেন্টের মূল উদ্দেশ্য।

​নাটকটিতে দীর্ঘদিনের বন্ধুত্বের এক নিবিড় টানও ফুটিয়ে তোলা হয়েছে। বছরের পর বছর একসঙ্গে থাকার ফলে কাবিলা-পাশাদের মনে হয়, ঈদের ছুটিতে বাড়ি গেলেও তাদের আত্মার টান রয়ে গেছে সেই ব্যাচেলর বাসাতেই। এই দৃশ্যগুলো দর্শকদের বেশ আবেগপ্রবণ করে তুলেছে। বিশেষ করে পাশা ভাইয়ের মুখে “আমাদের ফ্যামিলিতে হাবু আর আমি ছাড়া কেউ নাই, এতিমগো একাই ঈদ করতে হয়”—এমন সংলাপ নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।

​সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা এই কাজের ভূয়সী প্রশংসা করছেন। দর্শকদের মতে, মাত্র ১৪ মিনিটের এই কনটেন্টে হাসি-ঠাট্টার পাশাপাশি একাকিত্ব ও সহমর্মিতার যে গল্প বলা হয়েছে, তা শিক্ষণীয়। রমজানের প্রকৃত শিক্ষা যে ধনী-দরিদ্রের বৈষম্য ভুলে মানুষের পাশে দাঁড়ানো, সেটিই যেন মনে করিয়ে দিল ব্যাচেলর টিম। বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই কাজটি দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়ার পাশাপাশি মানবিকতার এক জোরালো বার্তাও পৌঁছে দিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা