• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি ও আলোচনা সভা

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২৩৬ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩সেপ্টেম্বর বুধবার বিকালে উষা প্লাজার সামনে উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাতের যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি এ.আর ইসলাম স্বাধীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক, যুবদল নেতা আশরাফুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সহ-সভাপতি এ্যাড.সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক তালুকদার কাজল, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিএনপির নেতা মহসিন আলী, আলফাজ হোসেন, উজ্জ্বল খান, মনোয়ার হোসেন,বাবু মিয়া,যুবদল নেতা মোবাইদুন নবী তিতাস, রিয়াদ সরদার, রাবু খান,রাকিবুল হাসান সানি, ইদ্রিস আলী, বেলাল হোসেন, ওবায়দুল হক , বুলবুল,সাঈদুল ইসলাম , আনোয়ার হোসেন,উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার, সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বর্ষন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ওয়ালিউল ইসলাম পুটু, উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মাদ তালুকদার রুবেল, মহিলাদল নেত্রী আসফিয়া হায়াত সিলভাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা