• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ধাপেরহাটে মতবিনিময় সভায় চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন

শাহ মো মুশফিকুর রহমান,সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: / ৮৭ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

“ভালো কাজ করতে গেলেই অনেক বাধার সম্মুখীন হতে হয়”—এমন মন্তব্য করেছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর)শুক্রবার রাতে ইউনিয়নের হাসানপাড়া গ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “আমি ইউনিয়নের জনগণের জন্য কাজ করতে গেলেই একটি কুচক্র মহল বিভিন্নভাবে আমাকে হয়রানি করছে। ইউনিয়ন পরিষদের ভোটের দুদিন আগে পীরেরহাট এলাকায় পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধিয়ে আমার ও আমার লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। চেয়ারম্যান হওয়ার পরেও আমার ওপর একাধিক মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। এমনকি কয়েকদিন আগে আমার ভাইয়ের ওপরও একাধিকবার হা/মলা চালানো হয়েছে। সম্প্রতি রাতের আধারে বাড়ি ফেরার পথে কুচক্রী মহলের চেলাচামুণ্ডারা আমার ভাইকে মে/রে ফেলার চেষ্টা করেছিল। তবে এলাকাবাসীর উপস্থিতির কারণে হামলাকারীরা পালিয়ে যায়।”
তিনি আরও বলেন, “উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অল্প সময়ে হলেও ইউনিয়নবাসীর জন্য সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করে যাবো। ইউনিয়নবাসী যদি আমার পাশে থাকে তাহলে সকল বাধা উপেক্ষা করে আমি সামনে এগিয়ে যাবো। মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকা আমার দায়িত্ব, আর আমার বিপদে আপনারা পাশে থাকবেন—এই প্রত্যাশাই করি। এ দাবিটা কি আমার অন্যায় হবে?”আমি একাই পারতাম মোকাবিলা করতে কিন্তু একজন আইনের লোক হিসাবে আমি বেআইনি কাজ করতে পারি না।ত আজকের পর থেকে আমার কিংবা আমার পরিবারের উপর কেউ যদি অন্যায় ভাবে জুলুম নির্যাতন করে আপনারা তা রুখে দিবেন আশা করি।আর আমি যদি ভবিষ্যতে কোন অন্যায় করি কিংবা সাপোর্ট করি সেটার বিচারো আপনারাই করবেন।
আপনারা যে যে দাবী করেছেন তা আমি আগামী দু মাসের মধ্যে পুরোন করব ইনশাআল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন খায়রুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন—ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আমজাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া,সাবেক ইউপি সদস্য কফিল উদ্দিন ও আব্দুস সালাম,
ধাপেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য সচিব সোলায়মান সরকার,ইউপি সদস্য একরামুল ইসলাম,সাংবাদিক আব্দুল মালেক সাজু, রাজু আহমেদ ও রবিউল ইসলাম।
এছাড়াও হাসানপাড়া গ্রামের সর্বস্তরের জনগণ সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা