• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

নারীদের জন্য এলপিজি কার্ড সেবার ঘোষণা প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট / ১৫৭ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নারীদের জন্য এলপিজি কার্ড সেবার ঘোষণা প্রধানমন্ত্রীর
যশোরের শার্শায় উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি জানান, রান্নার কষ্ট লাঘবে দেশের নারীদের জন্য এলপিজি কার্ড সেবা চালু করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে নারীদের দৈনন্দিন জীবনের কষ্ট কমানো এবং তাদের আরও স্বাবলম্বী করে তোলা। এ লক্ষ্যেই এলপিজি কার্ড বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে, যা তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা জোরদারে সহায়ক হবে। এ সময় তিনি বলেন, তার দলের রাজনীতি মানুষের কল্যাণকে কেন্দ্র করেই পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের অবসান ঘটেছে এবং এখন সময় দেশ গঠনের। আগামী দুই থেকে চার মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়া অনেক কল-কারখানা পুনরায় চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
খাল পুনর্খনন প্রকল্পের গুরুত্ব তুলে ধরে তিনি স্থানীয় জনগণকে স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে উন্নয়নমূলক কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা