• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: / ১৮৯ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান

পলাশবাড়ীতে যাত্রার প্রথম বছরেই চমকপ্রদ সাফল্য অর্জন করেছে ‘নিউরন নার্সিং কোচিং সেন্টার’। ২০২৬ সালের বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে দুইজন জাতীয় মেধা তালিকায় ৭ম ও ৮ম স্থান অর্জন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
এই সাফল্য উদ্‌যাপন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে শনিবার (১৮ এপ্রিল) কোচিং সেন্টার প্রাঙ্গণে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।
কোচিং সেন্টারের পরিচালক সবুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সুফিয়ান রোজ। তিনি বলেন, “মফস্বল শহর পলাশবাড়ী থেকে জাতীয় মেধা তালিকার শীর্ষ দশে স্থান করে নেওয়া অত্যন্ত গর্বের বিষয়। সঠিক দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমই এই সাফল্যের মূল ভিত্তি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান পাপুল সরকার। এছাড়া পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সেলিম উদ্দিন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “প্রথম বছরেই এমন ফলাফল প্রমাণ করে, মানসম্মত শিক্ষা প্রদানে নিউরন নার্সিং কোচিং প্রতিশ্রুতিবদ্ধ। এই অর্জন ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
সভাপতির বক্তব্যে কোচিং সেন্টারের পরিচালক জাহাঙ্গীর আলম সবুজ বলেন, শুরু থেকেই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নিয়মিত গাইডলাইন প্রদানে তারা আন্তরিক ছিলেন। প্রথম বছরেই জাতীয় মেধায় এমন সাফল্য তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তিনি এই অর্জনের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের এই সাফল্যে পুরো এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা