• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়ায় এনসিপির ১১০ সদস্যের কমিটি গঠিত— নেতৃত্বে মাহমুদ, সুলতান ও ইমরান

বগুড়া জেলা প্রতিনিধি / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১১০ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত আটটার দিকে এনসিপির প্রধান কার্যালয় থেকে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।

গঠিত জেলা কমিটিতে ইঞ্জিনিয়ার এম.এস. এ মাহমুদ’কে আহ্বায়ক এবং সুলতান মাহমুদ’কে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন রাফিয়া সুলতানা।

যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন—
সিরাজুল ইসলাম (সিরাজ), ডা. এনামুল হক (বাবু বিশ্বাস), মো. হেলালুজ্জামান, সাংবাদিক আব্দুল আলিম, ফারুক হোসেন, আব্দুল্লাহিল বাকী, মো. সৈয়দ আবু নাসের আলম, জাহাঙ্গীর আলম, কাজি মোহাম্মদ শাহজাহান আলী, নাহিদ ইসলাম ও রাজু আহমেদ বাপ্পি।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে অ্যাড. ইজাজ আল ওয়াসি জীমকে।

যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন—
শাহাদত হোসেন (শান্ত), সাইফুল ইসলাম বুলবুল, অ্যাড. আজিজুর রহমান অন্তর, ডা. মেহেরুল আলম মিশু, মো. রিগান হোসেন, মিজানুর রহমান সাগর, অ্যাড. মাহমুদুর রহমান, রাব্বি হাসান, আব্দুস সবুর (সুমন), ডা. আব্দুল্লাহ আল সানি, অ্যাডভোকেট বাসুদেব কুমার দাস, রুহুল আমিন, খোকন মাহমুদ ও মাছুদুর রহমান মহান।

সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন—
শওকত ইমরান, রাশেদ সাদাত, মাইনুল ইসলাম, এফ.এম. মাহমুদুল হক রাকিব, হুমায়ন কবির হিমু, মশিউর রহমান (বিপু) ও জুবায়ের আহমেদ জয়।

এছাড়া জুলাই  অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক করা হয়েছে এ.টি.এম নাহিদুজ্জামানকে। পাশাপাশি ৭৩ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা