• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৯৬ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

 

সিরাজগঞ্জ জেলা শাখার জন্য ১৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে মাহমুদা পারভীর রনিকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল মামুন লিওনকে সদস্য সচিব করা হয়েছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে আগামী ৬ মাসের জন্য অনুমোদিত এ কমিটিকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নবগঠিত কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন লিওন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে কমিটি অনুমোদিত হয়েছে এবং রাতে তারা অনুমোদনের চিঠি হাতে পেয়েছেন।

আহ্বায়ক কমিটির অন্যান্য নেতারা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ আজিজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আসলাম ও আয়েশা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ কলি রবিন, যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক ও মো. আব্দুল আলিম, যুগ্ম সদস্য সচিব হযরত আলী উসমান (দপ্তর), আনসার আলী, রেকাব সরকার সম্রাট ও মাসুম শেখ, সহ সাংগঠনিক সম্পাদক মুরাদুজ্জামান মাঈন। এছাড়া সদস্য করা হয়েছে মো. ছারোয়ার, মো. জাহাঙ্গীর ও মো. আলমাছ সরকারকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা