• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়ায় চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স—ঈদে নতুন মাল্টিপ্লেক্সে ফিরছে বড় পর্দার আনন্দ

অনলাইন ডেস্ক / ২২৭ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

যেখানে দেশের বিভিন্ন স্থানে একের পর এক সিনেমাহল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে বগুড়াকে কেন্দ্র করে নতুন আশার আলো জ্বালাচ্ছে স্টার সিনেপ্লেক্স। চলতি বছরেই বগুড়া শহরের পুলিশ প্লাজায় চালু হতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা, যা স্থানীয় দর্শকদের জন্য আধুনিক বিনোদনের নতুন দিগন্ত খুলে দেবে।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়ার পুলিশ প্লাজায় স্টার সিনেপ্লেক্সের নির্মাণকাজ চলমান রয়েছে। “এখানে দুটি আধুনিক হল থাকবে এবং চলতি বছরের মধ্যেই এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে,” বলেন তিনি।
তিনি আরও জানান, স্টার সিনেপ্লেক্স ইতোমধ্যে সারাদেশে ১০০টি পর্দা চালুর ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই বগুড়ায় এই নতুন শাখা চালু করা হচ্ছে। যদিও নির্মাণকাজ অনেক আগেই শুরু হয়েছিল, বিভিন্ন কারণে তা সম্পন্ন হতে কিছুটা সময় লেগেছে।
প্রাথমিকভাবে বড় শহরগুলোতে মাল্টিপ্লেক্স চালুর দিকে নজর দিলেও ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও প্রেক্ষাগৃহ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। বগুড়ায় স্টার সিনেপ্লেক্স চালু হলে উত্তরাঞ্চলের সিনেমাপ্রেমীদের আর ঢাকামুখী হতে হবে না—নিজ শহরেই তারা উপভোগ করতে পারবেন আন্তর্জাতিক মানের মাল্টিপ্লেক্স অভিজ্ঞতা।
বগুড়ায় নতুন এই স্টার সিনেপ্লেক্স চালুর খবরে দর্শক, তরুণ সমাজ ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। এটি স্থানীয় সংস্কৃতি ও বিনোদন জগতে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা