• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়ার শেরপুরে এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

নাজমুল হুদা নয়ন, শেরপুর বগুড়া প্রতিনিধি: / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

 

বগুড়ার শেরপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় গণিতে এ প্লাস না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকায় নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সুমাইয়া গাড়িদহ ইউনিয়নের আব্দুল বারীর মেয়ে এবং আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিল।

পরিবারের সদস্যরা জানান, এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর সুমাইয়া সব বিষয়ে এ প্লাস পেলেও গণিতে এ প্লাস না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে। বিষয়টি নিয়ে সে তার মায়ের কাছে দুঃখ প্রকাশ করে এবং পরে নিজ ঘরে চলে যায়।

কিছুক্ষণ পর মা যখন দুপুরের খাবারের জন্য ডাকতে যান, তখন দেখতে পান সুমাইয়া ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার ফুফাতো ভাই সেলিম রেজা বলেন, “সুমাইয়া অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। গণিতে এ প্লাস না পাওয়ায় নিজেকে ব্যর্থ মনে করছিল। আমরা কখনো ভাবিনি সে এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারে।”

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা