• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শেরপুরে কৃষি প্রণোদনা বিতরণ: বীজ-সার পেয়ে স্বস্তিতে ৩,৮৮০ কৃষক

শেরপুর, বগুড়া প্রতিনিধি / ৯৬ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বীজ, সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইদুজ্জামান হিমু।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় পাট, গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কর্মসূচির অধীনে ৫০ জন কৃষককে তিল চাষের জন্য, ৩,৭০০ জনকে আউশ ধানের জন্য এবং ১৩০ জন পাট চাষিকে প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে।
এছাড়া, পেঁয়াজ সংরক্ষণে আধুনিক সুবিধা নিশ্চিত করতে ৪ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়, যা সংরক্ষণ সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষির টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা