• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ভোটের মাঠে নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ার শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

বগুড়া জেলা প্রতিনিধি / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

ভোটের মাঠে নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ার শেরপুরে উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ধুনট মোড় থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা ইউটার্ন প্রদক্ষিণ করে পুনরায় ধুনট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীলা সুলতানা ইয়াসমিন বলেন,
“ভয়ভীতি দেখিয়ে আমাদের থামানো যাবে না। আমরা প্রশাসনের কাছে স্পষ্টভাবে দাবি জানাই—নির্বাচনের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নারী, শিশু ও সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আমরা আবারও রাজপথে নামবো এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবো।”
তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। এ বিষয়ে গাফিলতি হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য জান্নাত আরা। তিনি বলেন,
“বাংলাদেশের নারী সমাজ আর ভয় পায় না। নারীরা জেগে উঠেছে। ইনশাআল্লাহ, তাদের আর দমিয়ে রাখা যাবে না। নারীদের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার ও বাধা শেষ পর্যন্ত সংশ্লিষ্টদের দিকেই ফিরে যাবে।”
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা দবিবুর রহমান, বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমানসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ঢাকা-৪ ও টাঙ্গাইলের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুরেও এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা