• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সারাদেশে মব সৃষ্টির প্রতিবাদে সৈয়দপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

নীলফামারী প্রতিনিধি / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

মিথ্যাচার,অপপ্রচার,সরকারের নির্লিপ্ততা, সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র ও সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা।
সোমবার (২১ জুলাই) রাত আটটার দিকে এ বিক্ষোভ মিছিল করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা শ্রমিকদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের শহীদ ডাঃ জিকরুল সড়কে জেলা বিএনপির কার্যালয়ে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে সৈয়দপুর রাজনৈতিক জেলা শ্রমিকদলের আহবায়ক আনোয়ার হোসেন প্রমানিকের সভাপত্বিতে ও সদস্য সচিব হামিদুল ইসলামের সঞ্চালনায় বক্তারা বলেন, ‘৯ জুলাই মিটফোর্ড হাসাপাতালে সামনে যেভাবে হত্যাকণ্ড ঘটিয়ে উল্লাস করা হয়েছে, আমরা সৈয়দপুর রাজনৈতিক জেলা শ্রমিকদল তার প্রতিবাদ জানাচ্ছি। এবং গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনীতির জন্য সরকারকে দায়ী করেন। অনতিবিলম্বে সোহাগ হত্যাকাণ্ডের জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক  এম এ পারভেজ লিটন নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি ও সৈয়দপুর উপজেলা বিএনপি র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ শ্রমিকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা