• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

মহানবী (সা.)-কে কটূক্তি: ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ, যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ৮৬ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলা শাখার উদ্যোগে নেকমরদ বাজারের গরুহাটি এলাকা থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে নেকমরদ চৌরাস্তা মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। এতে বিভিন্ন সংগঠনের ব্যানারে কয়েক হাজার মানুষ অংশ নেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়া অভিযুক্ত বিধান রায়ের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রামের বাসিন্দা বিধান রায় (২৫) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা