• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ, ১২ ফেব্রুয়ারির মধ্যে হত্যার বিচার দাবি

অনলাইন ডেস্ক / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনের আগেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছেন তার স্বজন ও অনুসারীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক. ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্রের স্ত্রী ও সংগঠনটির নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, হাদি হত্যার বিচার প্রক্রিয়া নির্বাচনের আগে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি আগে সম্পূর্ণ হতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা বিচারের বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না দেবেন, ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলতে থাকবে।

এ সময় মঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হত্যার বিচার কাজকে বাধাগ্রস্ত করতে অন্যদিকে মিডিয়ার দৃষ্টি সরিয়ে ফেলা হচ্ছে।

এদিকে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের বাধার সম্মুখিন হয়েছেন। পরে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বসে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আরও পড়ুন: হাদি হত্যা: ৫ বার পেছালো তদন্ত প্রতিবেদন

অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনে এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, আমরা শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে স্পষ্ট কোনো বার্তা পাইনি। এ অবস্থায় আমার নির্বাচনী এলাকায় যেকোনো ন্যায্য দাবির পক্ষে আমি পাশে থাকবো। আমরা আশা করব দ্রুত সরকার এ বিষয়ে স্পষ্ট বার্তা দেবে। আশা করি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার আমরা পাবো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা