• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রটারড্যাম পুরস্কার জিতলো দেশের সিনেমা ‘মাস্টার’

অনলাইন ডেস্ক / ১৪৯ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআর) পুরস্কার জিতলো বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে এ পুরস্কার ঘোষণা করা হয়।

রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমাটি রটারড্যামের ৫৫তম আসরের ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগের শীর্ষ পুরস্কার জয় করে। এ পুরস্কার জয়ের জন্য সিনেমাটি ১২টি সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে।

পরিচালক ও পুরো টিম পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন।

সিনেমার অন্যতম অভিনেত্রী অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন,

“আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছি। অভিনন্দন আমাদের পরিচালক ও পুরো টিমকে। দেশের জন্য দারুণ একটি দিন।”

প্রযোজনা প্রতিষ্ঠান মাইপিক্সেলস্টোরি ব্যানারে নির্মিত ‘মাস্টার’ সিনেমাটি ১২২ মিনিট দৈর্ঘ্যের। এর চিত্রনাট্য লিখেছেন, সাব্বির হোসেন শোভন ও নির্মাতা নিজে।

সিনেমায় দেখানো হয়, জনগণের সমর্থনে এক শিক্ষক চেয়ারম্যান নির্বাচিত হন। রাজনীতিতে জড়িয়ে পড়ায় তার কাছে আসতে শুরু করে ক্ষমতা। একই সঙ্গে তার বাড়তে শুরু করে নির্বাচনে সহায়তাকারীদের সুবিধা চাওয়ার চাপ।

শিক্ষকের সৎ আদর্শ, সরল জীবন কীভাবে হারিয়ে যায় জটিল বাস্তবতায়, ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার চাদরে সে রাজনৈতিক চিত্রই সুনিপুণ হাতে ক্যামেরাবন্দি করেছেন পরিচালক। যা হৃদয় ছুঁয়েছে আন্তর্জাতিক মহলেরও।

সিনেমাটির চিত্রগ্রাহকের দায়িত্বে ছিলেন তুহিন তামিজুল। প্রোডাকশন ডিজাইনার হিসেবে ছিলেন ভারতের জোনাকি ভট্টাচার্য এবং সঙ্গীত পরিচালনা করেছেন তাইওয়ানের হাও টিং শিহ।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল, মাহমুদ আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা