• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রমজানের পরেই শুরু হচ্ছে সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ

অনলাইন ডেস্ক / ১১৫ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

পবিত্র রমজান মাসের পরপরই দেশের বিভিন্ন সিটি করপোরেশনে নির্বাচনের বিগলি বাজতে যাচ্ছে। নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমান মাসউদ জানিয়েছেন, স্থানীয় সরকার পর্যায়ের এই নির্বাচনগুলো একের পর এক অনুষ্ঠিত হবে এবং এই প্রক্রিয়া বছরজুড়েই চলমান থাকবে।

​রোববার (১ মার্চ) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব তথ্য জানান।

​নির্বাচন কমিশনার মাসউদ বলেন, “স্থানীয় সরকার নির্বাচন খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। রমজান শেষ হলেই পর্যায়ক্রমে বিভিন্ন সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি কোনো একটি নির্দিষ্ট সময়ে শেষ হবে না, বরং সারা বছর ধরেই ধারাবাহিকভাবে চলতে থাকবে।”

​গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। নির্বাচনের মূল্যায়ন করতে গিয়ে ইসি মাসউদ বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন সার্বিকভাবে ভালো হয়েছে। তবে ‘ভালো’র তো কোনো নির্দিষ্ট সীমা নেই, একে আরও উন্নত করার সুযোগ থাকে। আমাদের নিজস্ব কোনো ঘাটতি ছিল কি না বা ভবিষ্যতে আরও ভালো করা যায় কি না, সেই বিষয়ে কমিশন বর্তমানে পর্যালোচনা ও কাজ করছে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা