• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজবাড়ীতে পেট্রোল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ী প্রতিনিধি / ১১৩ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

রাজবাড়ী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাহতীর মোল্লা (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহতীর মোল্লা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল বারেক মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহতীর মোল্লা তার দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী শহরের একটি পেট্রোল পাম্পে তেল আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার বানিবহ হরাই ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহতীর মোল্লার মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, সড়কে চলাচলের সময় অসতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা সড়ক নিরাপত্তা জোরদার ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা