• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রেকর্ড ভেঙেছে পদ্মা ও যমুনা সেতু: ৩ দিনে আদায় ১৫ কোটির বেশি টোল

অনলাইন ডেস্ক / ১০১ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের স্রোতে দেশের দুই বৃহত্তম যোগাযোগ অবকাঠামো পদ্মা সেতু ও বঙ্গবন্ধু যমুনা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার (২০ মার্চ) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাফল্যের তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ঈদযাত্রার প্রথম তিন দিনে পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে, যা গত বছরের (১ লাখ ৮০২টি) তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। যানবাহনের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রাজস্ব আদায়ও। এই তিন দিনে পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা। গত বছর এই সময়ে আদায়ের পরিমাণ ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।

​একইভাবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতেও সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। গত ১৮ মার্চ এক দিনেই সেতুটি দিয়ে রেকর্ড ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়েছে। যমুনা সেতুতে এক দিনে সর্বোচ্চ ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা টোল আদায় করা হয়েছে, যা গত বছরের সর্বোচ্চ রেকর্ডকে (৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা) ছাড়িয়ে গেছে।

​সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ জানান, যানবাহনের ব্যাপক চাপ থাকা সত্ত্বেও এ বছর এখন পর্যন্ত কোনো বড় দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজটের খবর পাওয়া যায়নি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিবিড় তদারকির ফলেই এবারের ঈদযাত্রা গত বছরের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক ও আধুনিক হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা