• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

হাউসফুল শো আর দর্শক উন্মাদনা, কোটির ক্লাবে ‘রাক্ষস’

অনলাইন ডেস্ক / ১০১ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘রাক্ষস’। প্রেক্ষাগৃহে তুলনামূলক কম শো থাকা সত্ত্বেও দর্শক উপস্থিতির দিক থেকে সিনেমাটি চমক দেখাচ্ছে। সিয়াম আহমেদ অভিনীত এ ছবিটি মুক্তির মাত্র ছয় দিনেই বক্স অফিসে কোটির ক্লাবে প্রবেশ করেছে।
মাল্টিপ্লেক্স সূত্রে জানা গেছে, ঈদের দিন থেকে প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০টি শো প্রদর্শিত হচ্ছে ‘রাক্ষস’-এর। শো সংখ্যা সীমিত হলেও দর্শকদের উপচেপড়া ভিড় ছবিটির আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলচ্চিত্রবিষয়ক প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহেই মাল্টিপ্লেক্স থেকে ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা। এর মাধ্যমে ঈদের সিনেমাগুলোর মধ্যে দ্রুততম সময়ে কোটির ক্লাবে জায়গা করে নেয় ‘রাক্ষস’।
গতকাল স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাসে মোট ১৮টি শোর মধ্যে ১০টি ছিল পুরোপুরি হাউসফুল। বাকি শোগুলোতেও ছিল উল্লেখযোগ্য দর্শক উপস্থিতি। দর্শকদের পক্ষ থেকে শো বাড়ানোর দাবি উঠলেও এখনো তা বাড়ানো হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, টিকিট সংকটের কারণে অনেক দর্শক সিনেমাটি দেখতে পারছেন না।
সিনেমার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, দর্শকরা গল্পের সঙ্গে সংযুক্ত হতে পারছেন, যা নির্মাতা হিসেবে তার জন্য বড় প্রাপ্তি।
রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আলী রাজ, সোহেল মণ্ডল এবং শাতাফ ফিগার। বিশেষ আকর্ষণ হিসেবে একটি গানে পারফর্ম করেছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।
মাল্টিপ্লেক্সে সাফল্যের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শো সংখ্যা বাড়ানোর জন্য হল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা