• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

লেবু মাওলানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর উদ্বোধন

শাহ্ মো মুশফিকুর রহমান, স্যাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি / ১০৪ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

 

 

“সুস্থ দেহ, সুন্দর মন—দ্বীন কায়েমের আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং ধাপেরহাট ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে “লেবু মাওলানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বকশিগঞ্জ হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,এরশাদুল হক ইমন, উপজেলা আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলার চেয়ারম্যান প্রার্থী সাদুল্লাপুর,
মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ, সেক্রেটারি সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী সাদুল্লাপুর উপজেলা;
মোঃ ইসমাইল হোসেন, সভাপতি যুব বিভাগ সাদুল্লাপুর;
ইঞ্জি. গোলাম রব্বানী রতন, সেক্রেটারি যুব বিভাগ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর, গাইবান্ধা;
এবং মাওলানা তৌফিকুর রহমান, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং ধাপেরহাট ইউনিয়ন শাখা।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. এস এম সামিউল্যাহ্ (সলিল), সভাপতি জামায়াতে ইসলামী যুব বিভাগ খোর্দ্দ কোমরপুর ইউনিয়ন, এবং মোঃ মাসুদ বিল্লাহ, সভাপতি জামায়াতে ইসলামী যুব বিভাগ ৮নং ভাতগ্রাম ইউনিয়ন শাখা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহ মো মুশফিকুর রহমান সাগর।
আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে শারীরিক সক্ষমতা, দলীয় চেতনা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা