• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল মাদ্রাসায় সুধী সমাবেশ

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি / ১৫২ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

 

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট (দুর্বাডাঙ্গা) এলাকায় অবস্থিত আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসায় এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

মাদ্রাসার মুহতামিম মাওলানা সানাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সুন্দর ও নৈতিক সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই।”

মাওলানা আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার আমির ও আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম সালাফী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, সহসভাপতি মোজাফফর রহমান চেয়ারম্যান ও মঞ্জুর কাদের মন্টু, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, আবুল বাশার, মাহতাব উদ্দিন সন্টু, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তোতা প্রমুখ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক ও সাংবাদিকরা সমাবেশে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা