• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শাজাহানপুরে জমজমাট ক্যারাম টুর্নামেন্ট, বিজয়ী আব্দুল মান্নান একাদশ।

সুজন, শাজাহানপুর বগুড়া প্রতিনিধি / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

 

 

বগুড়ার শাজাহানপুরে যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত নকআউট ক্যারাম টুর্নামেন্টের ফাইনালে দারুণ লড়াইয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আব্দুল মান্নান একাদশ।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার মানিকদিপা চারমাথা সোনালী বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলা দেখতে আশপাশের এলাকা থেকে ভিড় করেন শত শত দর্শক।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু। শাজাহানপুর প্রেসক্লাবের সদস্য ও আমার সংবাদ পত্রিকার সাংবাদিক নাজিরুল ইসলাম নাজিরের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়িয়া ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুল ওহাবের সভাপতিত্বে টুর্নামেন্টের ফাইনাল পর্ব সম্পন্ন হয়।

উদ্বোধক ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আড়িয়া ইউপি সদস্য আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল বাসেত রঞ্জু, সমাজসেবক মুনিরুজ্জামান মজনু, জামায়াতে ইসলামী যুব বিভাগের সহ-সভাপতি আক্তারুজ্জামান মানিক ও সেক্রেটারি আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। বাজারকেন্দ্রিক এই ক্যারাম টুর্নামেন্ট যুবকদের সময়কে ইতিবাচক পথে পরিচালিত করছে, যা সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে।

ফাইনাল ম্যাচে আব্দুল মান্নান ক্যারাম একাদশ দল ২–০ গেমে আব্দুর রউফ ক্যারাম একাদশকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে।

খেলা পরিচালনা করেন আব্দুল হাকিম। তাকে সহযোগিতা করেন আরিফুল ইসলাম আরিফ, শফিকুল ইসলাম, তাজনুর, রকি, খায়রুল ইসলামসহ অনেকে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা