• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে হয়েছে মাদ্রাসার ম্যানেজিং কমিটির ভোট গ্রহণ, বিপুল ভোটে নির্বাচিত আমির,রাজু,ইমরান

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ৩৫৭ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (০৩ আগস্ট ) উপজেলা প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত প্রত্যক্ষ ভোটদানের মধ্যদিয়ে সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪ টা পর্যন্ত।

মাগুড়া মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে নারী ও পুরুষ মিলে মোট ভোটারের সংখ্যা ১৮৫ জন। এর মধ্যে দাখিল শাখায় ১৮০ জন ও এবতেদায়ী শাখায় ০৫ জন ভোটার।

নির্বাচনে অভিভাবক প্রতিনিধি (দাখিল শাখায়) তিনটি আসনের বিপরীতে লড়াই করেন ছয়জন প্রার্থী। এর মধ্যে মোঃ আমির হোসেন ১১২ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন রাজু আহম্মেদ ১০৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থান ও ইমরান আলী ১০২ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন । সংরক্ষিত মহিলা আসনে বিনাপ্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন ফেরেজা বেগম।

অন্যদিকে অভিভাবক প্রতিনিধি (এবতেদায়ী শাখায়) একটি আসনে বিনাপ্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান।

বিকেল ৫টায় ভোট গননা শেষে উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও প্রিজাইডিং অফিসার হাবিবুল্লাহ এই ফলাফল ঘোষণা করেন।

এদিকে সকাল থেকেই লাইনে দাড়িয়ে নিজেদের পছন্দের প্রর্থীদের ভোট দিয়েছেন ভোটররা। শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে হয়েছে ভোট গ্রহণ। নির্বাচনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচনে এসআই গোপেস এর নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্য সার্বক্ষণিক কেন্দ্রে উপস্থিত ছিলেন। কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, সাংবাদিক,ডিএসবি, দাখিল মাদ্রাসার ম্যানেজিং এডহক কমিটির সভাপতি মাহমুদুল হাসান ও সুপার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা