বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যাগ ডে উদযাপন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে হাসি-আনন্দ আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ।
দিনব্যাপী র্যাগ ডে-তে ছিল বর্ণিল শোভাযাত্রা,গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা,শিক্ষকদের শুভেচ্ছা বক্তব্যসহ নানা আয়োজন।
বর্ণাঢ্য র্যালি গুজিয়া এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র স্কুলের পরিচালক শাহিনুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন,এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মেকাঈল মীর, অসিম রহমান, স্বপন কুমার, ফিরোজ আহম্মেদ, ইকরামুল, ইমরান, আব্দুল্লাহ আল মামুন, শরিফুল, হান্নান খান, উজ্জল, উম্মে সালমা, মিসতারা, সখি রানী, সুমাইয়া, উম্মে হানী প্রমুখ।
শিক্ষার্থীদের সাথে আনন্দ ভাগ করে নিতে শিক্ষকরা বিভিন্ন শুভাকাঙ্ক্ষী বার্তা প্রদান করেন। তারা বলেন, “র্যাগ ডে শুধু আনন্দের দিন নয়, বরং শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুনভাবে যাত্রা শুরু করার মুহূর্ত।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভবিষ্যতের স্বপ্ন, পথচলার স্মৃতি এবং বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানায়। আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি ছিল আবেগঘন বিদায়ী পরিবেশ।
উল্লেখ্য, অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী এবং চল্লিশজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী অংশ নেন।
এছাড়া পুরো আয়োজনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন গ্রাম পুলিশের সদস্যরা, যারা শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেন।