• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শিবগঞ্জে অনুষ্ঠিত হলো নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক সভা

সোহেল রানা,শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ৭৬ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

 

শিবগঞ্জে নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নাগরিক সমাজ সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নেটজ বাংলাদেশের সহযোগীতায় ও পল্লীশ্রী এনজিও’র হোপ প্রকল্পের আওতায় আয়োজিত সভায়
সভাপ্রধান ছিলেন রত্না রানী।

শিবগঞ্জ উপজেলা সিএসও এর প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সিএসও এর সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত, সদস্য রাজিকুল ইসলাম রনি, জান্নাতি, রুপা রানী, আমিনুল ইসলাম, তমা, সোহাগ আলী, সাইফুল ইসলাম, খাদিজা, জাহানারা, আমিনুল ইসলাম, আদরী এবং সালমা, পল্লীশ্রী এনজিও’র হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, এরিয়া কোঅর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতি প্রমূখ

সভায় বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে নাগরিক সমাজের করণীয় বিষয়ে সিএসও সদস্যদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গত তিন মাসে বাস্তবায়িত কার্যক্রম বিষয়েও আলোচনা করা হয়। নারী ও কণ্যা শিশুদের সমস্যার সমাধানে নাগরিক সমাজের প্রত্যেক সদস্যকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা