• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শিবগঞ্জে মমতাজুর রহমান আদর্শ কেজি এ্যান্ড হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

সোহেল রানা, শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

শিবগঞ্জে মমতাজুর রহমান আদর্শ কেজি এ্যান্ড হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে অবস্থিত মমতাজুর রহমান আদর্শ কেজি এ্যান্ড হাইস্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব গোলাম মোস্তফা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটমূল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল ইসলাম, কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, আটমূল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলু,
আটমূল ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য খোরশেদ আলম কাজল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আব্দুস সবুর ও আলামিন, সহকারী শিক্ষক নূরুল আমিন সেকেন্দার, বেলাল হোসেন, নাজমুল হক, আবু নাইম।

অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান ফকির ও সাবেক ইউপি সদস্য আল ইমরান খন্দকার। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন গোলাম কিবরিয়া ও ফারহানা ইয়াসমিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মাওলানা শামসুল হক।

অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা