• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

হরিপুরে উপজেলা চেয়ারম্যান পদে আবু তাহেরকে নিয়ে আলোচনা

হরিপুর উপজেলা প্রতিনিধি / ১৩১ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হরিপুর উপজেলা–র রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু তাহেরকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীদের একাংশ।
দলীয় সূত্র জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর তৃণমূল পর্যায়ের অনেক নেতা–কর্মী মনে করেন, দীর্ঘদিন রাজপথে সক্রিয় ভূমিকা রাখা, দলীয় দুর্দিনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং সাংগঠনিক দক্ষতার কারণে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্যতা তাঁর রয়েছে। তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতার কারণেও তিনি এগিয়ে থাকতে পারেন বলে তাঁদের ধারণা।
নেতাকর্মীরা জানান, রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় আবু তাহের দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করে আসছেন। উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নেওয়া, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক উদ্যোগের কথাও উল্লেখ করেন তাঁরা।
দলীয় সূত্র আরও জানায়, রাজনৈতিক দুর্দিনে কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর নেওয়া এবং তাঁদের আইনি সহায়তায় পাশে থাকার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল। এ কারণে তৃণমূল পর্যায়ে তাঁর প্রতি আস্থা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে আবু তাহেরের ঘনিষ্ঠজনেরা বলেন, এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। দল ও নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা