• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি / ১৮৩ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার একসময়ের বন্দরনগর খ্যাত ও প্রাচীন ব্যবসায়িক কেন্দ্র তালোড়াকে নতুন উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮এপ্রিল শনিবার দুপুরে তালোড়া চাউল কল মালিক সমিতির আয়োজনে সমিতির হলরুমে তালোড়ার বিশিষ্ট ব্যবসায়ী বগুড়া জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব এটিএম আমিনুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন তালোড়া চাউল কল মালিক সমিতির আহবায়ক ও তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল খন্দকার, সমিতির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, সমিতির সাবেক সহসভাপতি ও তালোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলাল হোসেন, সমিতির সাবেক সভাপতি সুভাষ প্রসাদ কানু, ব্যবসায়ী রেজানুর রহমান প্রমুখ। এসময় সমিতির সাবেক সহসভাপতি আশরাফ আলী, সাবেক যুগ্ম সম্পাদক আবু তাহের রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক দেবব্রত মন্ডল বাপ্পী, ব্যবসায়ী শাহীনুর ইসলাম, অজিত সরকার, রফিকুল ইসলাম, তৈয়ব আলী, অজয় সরকার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবদ্দশায় তালোড়ায় সফরে এসে বলেছিলেন তালোড়াকে থানা ঘোষণা করা হবে। পরবর্তীতে তারেক রহমানও তালোড়ায় এসে তিনি তালোড়াকে পৌরসভা করার অঙ্গীকার করেছিলেন এবং তার মা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে তালোড়াকে উপজেলা করা হবে বলে ঘোষণা করেছিলেন। কালের পরিক্রমায় তালোড়া পৌরসভা হলেও আজও উপজেলা হিসাবে বাস্তবায়ন হয়নি। তাই তালোড়ার সর্বস্তরের জনসাধারণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা