• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

৭৩ তম জন্ম‌দি‌নে উত্তরাঞ্চলের ভাওয়াইয়া মুকুট খ‌্যাত অনন্ত কুমা‌রকে স্মরণ

মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি / ১০১ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

কুড়িগ্রামে সদ্য প্রয়াত উত্তরাঞ্চলের ভাওয়াইয়া গানের শিল্পী, গবেষক, গীতিকার, প্রযোজক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী ভাওয়াইয়া মুকুট খ্যাত অনন্ত কুমার দেব এর স্মরণে তাঁর ৭৩ তম জন্মদিন পালন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে অনন্ত কুমার দেব স্মরণ সভা কমিটির আয়োজনে জেলা শিল্প কলা একাডেমি কক্ষে এ জন্মদিন পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খান, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, ভাওয়াইয়া শিল্পী শফিকুল ইসলাম শফি, সাগর কুমার দেব, কলামিস্ট নাহিদ হাসান নলেজ, সাংবাদিক আরিফুল ইসলাম রিগান, সংগীত শিল্পী শামসুল ইসলাম সুমন, পঞ্চানন রায়, জীবন কুমার, দেবাশীষ রায়, বিশিষ্ট তবলা বাদক নিমাই, কন্ঠ শিল্পী নাজমুল হুদা প্রমুখ।

উল্লেখ্য, উত্তরাঞ্চলের ভাওয়াইয়া গানের শিল্পী, গবেষক, গীতিকার অনন্ত কুমার দেব “ফান্দে পড়িয়া বগা কান্দেরে” গানের জন্য বিখ্যাত হয়েছিলেন, এই গুণী শিল্পী। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের দেবালয় গ্রামে তার জন্ম। আপাদমস্তক শিল্প সাধক। ভাওয়াইয়া, পালাগান, কুশানগান, আর দোতরা গানকে ধারণ করেছেন অন্তরের খুব গহীনে। বিলুপ্ত লোক সংগীত সংগ্রহে তিনি আগ্রহী ছিলেন। পান্ডুলিপি প্রস্তুত করেছিলেন এসব গানকে ধরে। তিনি একাধারে ছিলেন শিক্ষক, শিল্পী, গীতিকার, সুরকার, গবেষক। শিষ্যরা তাকে দিয়েছে ভাওয়াইয়া মুকুট উপাধি।

তিনি ধরলা পাড়ের গল্প ও জ্যাঠোর ফ্যাদলা নামের দুটি আঞ্চলিক ভাষায় রম্য কলাম লিখে পাঠকদের কাছে জনপ্রিয় হয়েছিলেন। রসিকজন হিসেবে পরিচিত পালা আর কুশান গানের দোহার হিসেবে ভালোবাসা পেয়েছিলেন মানুষের। কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের ভাওয়াইয়াপ্রেমী একজন মানুষকে হারানোর বেদনা ছুঁয়ে গেছে সংস্কৃতি সেবীদের অন্তর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা