• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গাইবান্ধা সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার, মোবাইল জব্দ

আঃ রাজ্জাক সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

গাইবান্ধার সাঘাটা থানা এলাকায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো
শাফিন আহমেদ বিপুল (৩৩), পিতা মোঃ আফজাল হোসেন, সাং হাসিলকান্দি এবং পলাশ চন্দ্র ঘোষ (৩২), পিতা মৃত ইন্দ্রজিৎ চন্দ্র ঘোষ, সাং ঝাড়াবর্ষা, থানা সাঘাটা, জেলা গাইবান্ধা।
পুলিশ জানায়, ৫ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সাঘাটা থানা পুলিশের একটি অভিযানিক দল সাঘাটা ইউনিয়নের সাঘাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে শাফিন আহমেদ বিপুলের লোটো শো-রুমের সামনে থেকে তাদের আটক করে। এ সময় তারা অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন ডিভাইসসহ ধরা পড়ে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি Galaxy A55 5G এবং একটি Realme C63 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে ডিভাইসগুলো পর্যালোচনা করে সাইবার স্পেসে অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা, অবৈধ ই-ট্রানজেকশন এবং জুয়ার পোর্টাল পরিচালনার প্রমাণ পাওয়া যায় বলে পুলিশ জানায়।
পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইনে অবৈধ জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল এবং তারা এ কার্যক্রমের ,মাস্টার এজেন্ট, হিসেবে কাজ করছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৫ এর ২০/২৪/২৭ ধারায় সাঘাটা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ০৪, তারিখ ০৫/০৫/২০২৬।
সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা