• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ধাপেরহাট পুলিশ ফাঁড়ি পরিদর্শন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি / ৭৭ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

ধাপেরহাট পুলিশ ফাঁড়ি পরিদর্শন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য

গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু ধাপেরহাট পুলিশ ফাঁড়ি পরিদর্শন ও সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

৮ মে শুক্রবার দুপুরে সাক্ষাৎকালে তিনি ফাঁড়ির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
আলোচনায় ফাঁড়ির জন্য উন্নতমানের টহল গাড়ির ব্যবস্থা, স্থায়ী জায়গা নির্ধারণের উদ্যোগ, মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান গ্রহণ এবং রাতের ডাকাতি ও বিভিন্ন অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয় গুরুত্ব পায়।
এসময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, জনগণের আস্থা অর্জনে জনসেবামূলক কর্মকাণ্ডে আরও আন্তরিক, দায়িত্বশীল ও মানবিক হতে হবে। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সৌজন্য সাক্ষাৎ শেষে স্থানীয়দের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশি সেবার মান আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা