• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গোবিন্দগঞ্জে ১৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা / ১৩১ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

গোবিন্দগঞ্জে ১৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ডাকাতিসহ ১৬ মামলার পলাতক আসামি তারাজুল ইসলামকে (৪৬) গ্রেপ্তার করেছে। শনিবার (৯ মে) গ্রেপ্তারকৃত তারাজুলকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত তারাজুল উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি হাদিয়াদহ গ্রামের হাফিজার রহমানের ছেলে।

জানা গেছে, গাইবান্ধা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত বুধবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজার থেকে তারাজুলকে গ্রেপ্তার করে।

গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল মোত্তালিব জানান, জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকালে তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, তারাজুলের বিরুদ্ধে সম্প্রতি গোবিন্দগঞ্জ পৌর শহরের ইউনিলিভার ব্রাদার্স কোম্পানির গোডাউনে সংঘটিত ডাকাতি মামলা রয়েছে। এ ছাড়াও সে গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত ৩টি চাঁদাবাজি ও প্রতারণার মামলা, ৯টি মাদক মামলা এবং ৪টি মারামারি মামলার আসামী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা