• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় বিশ্ববিদ্যালয় ক্লাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ৫৮ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

দুপচাঁচিয়ায় বিশ্ববিদ্যালয় ক্লাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে গত ১৭ মে রোববার রাতে ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আব্দুস সালাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দীন ফকিরের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী।এসময় আরও বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, পরিমল চৌধুরী, সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার দাস, গোলাম রব্বানী মহলদার, মাসুদ পারভেজ, সহ-সভাপতি নূরুল ইসলাম ও শাহজাহান আলী, পর্যটন সম্পাদক আনোয়ারুল আজাদ লিটন, সাংগঠনিক সম্পাদক এরশাদুল মহলদার, তথ্য ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ আব্দুল হামিদ প্রমুখ।
আলোচনা সভার শুরুতে ক্লাবের সাবেক সদস্য মরহুম অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুল হামিদ রুবেল, শিক্ষক খান খোদাদান খোদাসহ ক্লাবের সকল মৃত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের।
ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। বক্তারা বিশ্ববিদ্যালয় ক্লাবের দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা