• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ৫৬ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুরে হাত-পা বাঁধা অবস্থায় নাসিমা (৩৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মরদেহের বিভিন্ন স্থানে পোড়াদাগ ছিল। সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ফাজিলপুর তন্নিদিঘির পূর্ব পাশে গড় নামের স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড। নিহত নাসিমা পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার রাউতনগর বাগানপাড়া গ্রামের ইউপি সদস্য আব্দুল্লাহর ২য় স্ত্রী।

পুলিশ জানায়, মরদেহটির গলায় দড়ি প্যাঁচানো এবং ওড়না দিয়ে হাত-পা বাঁধা ছিল। শরীরের পেছনের অংশে পোড়াদাগও লক্ষ্য করা গেছে। এসব আলামতের কারণে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের স্বামী ইউপি সদস্য আব্দুল্লাহ জানান, রবিবার বিকেলে নাসিমা সন্তানদের নিয়ে কবিরাজের বাড়িতে যাবেন বলে বাসা থেকে বের হন। পরে রাতে তার মেয়ে ফোনে জানায়, মা খালার বাড়িতে আছেন। কিন্তু সোমবার সকালে এক নারীর মরদেহ উদ্ধারের খবর শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে স্ত্রীর মরদেহ শনাক্ত করেন।

হরিপুর থানার ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, গুরুত্বের সঙ্গে ঘটনাটির তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা