• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ কক্সবাজারের করিম গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি / ৫১ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে অরিন পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ থেকে নিষিদ্ধ ঘোষিত অবৈধ ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজার জেলার, টেকনাফ থানা কলেজ পাড়ার পিতা মৃত নূর আহমদ এর ছেলে মোঃ আব্দুল করিম (৩৯) কে গ্রেফতার করে, ডিএমসি।
গ্রেফতারকৃত আসামী হলো অবৈধ ইয়াবা ট্যাবলেট কারবারী, মোঃ আব্দুল করিম (৩৯), পিতা মৃত নূর আহমদ, মাতা মৃত সুফিয়া খাতুন,সাং-কলেজপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। আজ (১৭ জুন) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটা মাদকের চালান পাচার হবে সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকাস্থ ঢাকা টুু রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে নিউ চলাচল ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার অবস্থান করে, একটি অরিন নামীয় যাত্রীবাহী কোচ উক্ত স্থানে আসা মাত্র সংকেত প্রদান করিলে গাড়ীটি রেইডিং টিমের সংকেত বুঝতে না পেরে গোকুল এলাকা হয়ে গাইবান্ধাগামী পথে অগ্রসর হতে থাকে। তৎপরবর্তীতে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত রেইডিং টিমকে নিয়ে উক্ত কোচটিকে অনুসরন করে যেতে থাকি। এক পর্যায়ে কোচটি বগুড়া জেলার সীমানা ক্রস করে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জগামী পথে এগোতে থাকলে পূনরায় উদ্ধর্তন কর্তৃপক্ষকে মুঠো ফোনে অবহিত করে তাদের অনুমতিক্রমে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা গোবিন্দগঞ্জ দক্ষিণ বাসস্ট্যান্ড নামক এলাকার হুদা মটরসাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ঢাকা টু গাইবান্ধাগামী অরিন পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১২-৫৭২২ বাসের A-4 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ ও তার ব্যাগ তল্লাশী করে, নিষিদ্ধ ঘোষিত অবৈধ ইয়াবা ট্যাবলেট ২ হাজার পিস ও মোবাইল ফোন ২টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
উল্লিখিত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া’র পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে, নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা