• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

নর্থ এক্সপ্রেস নিউজ ডেস্ক / ৫৮ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

 

আজ শুক্রবার(২৬ জুন-২৬ ইং) পবিত্র জুম্মা ও ১০ মহররম। মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, পবিত্র ও শোকাবহ দিন পবিত্র আশুরা। ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখকে আশুরা হিসেবে পালন করা হয়। এ দিনটি মুসলিম ইতিহাসে ত্যাগ, সত্য, ন্যায় ও ধৈর্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে স্মরণীয়।

ইসলামী ঐতিহ্য অনুযায়ী, এ দিন মহান আল্লাহ তাআলা বিভিন্ন নবী-রাসুলকে বিশেষ অনুগ্রহ দান করেছিলেন। একই সঙ্গে ৬১ হিজরির ১০ মহররমে ইমাম হুসাইন (রা.) কারবালার প্রান্তরে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে শাহাদাত বরণ করেন। তাঁর আত্মত্যাগ মুসলিম বিশ্বে চিরকাল ন্যায়, আদর্শ ও আত্মোৎসর্গের প্রতীক হয়ে থাকবে।

আশুরা উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান ও মুসলিম পরিবারে কোরআন তিলাওয়াত, নফল ইবাদত, দোয়া ও দান-সদকার আয়োজন করা হয়। অনেক ধর্মপ্রাণ মুসলমান এ দিনে এবং এর আগে বা পরে একটি দিন মিলিয়ে রোজা পালন করেন, যা সুন্নত হিসেবে বিবেচিত।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বাণীতে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি শান্তি, সম্প্রীতি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

পবিত্র আশুরার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে সত্য, ন্যায়, ধৈর্য, ত্যাগ এবং মানবকল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে অনুপ্রাণিত করুক এ প্রত্যাশা সকলের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা