• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বিদ্যুৎ বিল বকেয়া, অন্ধকারে মাগুড়া ইউনিয়ন পরিষদ

সামসুজ্জামান সুমন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি / ৩৮ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের দীর্ঘ কয়েক মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। গত সোমবার (২৯ জুন-২৬) রাত আনুমানিক ৮টার দিকে পরিষদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের প্রায় ২৯ হাজার ৩ শত ৯ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিল পরিশোধের জন্য একাধিকবার তাগিদ দেওয়া হলেও বিল পরিশোধ করেনি। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না হওয়ায় বিদ্যুৎ বিভাগ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। পরিষদের দাপ্তরিক কাজও পরিচালনায় চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এদিকে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে ইউনিয়ন পরিষদ সেবা নিতে আসা ভুক্তভোগীরা।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশীদ জানান,পরিষদে অর্থ না থাকায় বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব হয়নি। তাই সংযোগ বিচ্ছিন্ন করেছে।

এ বিষয়ে মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বলেন চেয়ারম্যান হওয়া পর্যন্ত পরিষদের বিদ্যুৎ বিল উদ্যোক্তা লিমন দেয়,কেন জানি সে পরিশোধ করেনি। লিমন ভালো বলতে পারবে।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী দীর্ঘদিন বিল বকেয়া থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বকেয়া বিল পরিশোধ করা হলে পুনরায় সংযোগ চালু করা হবে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা