• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৩৫ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলার নাইশিমুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নির্মল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেছে।
গ্রেপ্তার ব্যক্তি উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা নির্মল (৪০)। তিনি নিখিল চন্দ্রের ছেলে।
শেরপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলার নাইশিমুল বাজার এলাকায় র‍্যাব-১২ এর একটি দল অভিযান চালায়। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তির কাছে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে হলুদ কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের বাজারমূল্য ও এর উৎস সম্পর্কে তদন্ত চলছে।
শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা