• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

মহানবীকে কটুক্তিকারীর ফাঁসির দাবীতে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ৩২১ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

 

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় রঞ্জন রায় নামক এক হিন্দু যুবকের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কিশোরগঞ্জে হয়েছে। রবিবার বিকেলে প্রায় ৫ হাজার মুসলিম জনতা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই স্থানগুলোতে মুসলিম জনতার ব্যাপক ভিড় লক্ষ করা গেছে।

কোন অপ্রতিকর ঘটনা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী সর্তক অবস্থানে রয়েছে। রবিবার বিকেলে ৫ টার দিকে বাংলাবাজার খিলালগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পারেরহাট পর্যন্ত বিক্ষোভ করে। পরে বিক্ষোভটি আবার সিঙ্গেরগাড়ী বাজার হয়ে বাংলাবাজার আসে, সেখান হতে খিলালগঞ্জ ব্রীজ পর্যন্ত কটুক্তিকারীর ফাঁসির দাবীতে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল করে মুসলিম জনতা।

তারা পরে খিলালগঞ্জ ব্রীজ ও খিলালগঞ্জ বাজারে মানববন্ধন করে। এ বিক্ষোভ ও মানববন্ধনে কিশোরগঞ্জ উপজেলার বাংলাবাজার, সিঙ্গেরগাড়ি, গাড়াগ্রাম, পারেরহাট, মাগুড়া, চন্দনেরহাট, চাঁদখানা, গংগাচড়ার সিমান্ত এলাকা ও তারাগঞ্জ উপজেলার সিমান্ত এলাকার জনগণসহ পার্শবর্তী এলাকার প্রায় ৫ হাজার মুসলিম জনতা অংশগ্রহণ নেয়।

বিক্ষোভ মিছিলটিতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সিঙ্গেরগাড়ী এলাকার বারিকুল ইসলাম, স্থানীয় হাসিবুল ইসলাম।

এছাড়া উপস্থিত ওলামাগণ, ইমাম, মুসলিম জনতাগণ বক্তব্য রাখেন। বক্তারা মহানবী (সাঃ)কে গালি ও কটুক্তিকারীর সবোর্চ্চ ফাঁসির দাবী জানায়।

এর আগে কিশোরগঞ্জ উপজেলার সিমান্ত এলাকার খিলালগঞ্জ এলাকার রঞ্জন রায় নামে এক যুবক ক’দিন আগে ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে গালি ও কটুক্তি করে। এটি মাগুড়া ইউনিয়নের বাংলাবাজার, সিঙ্গেরগাড়ী ও গংগাচড়া উপজেলার খিলালগঞ্জ এলাকাসহ পার্শবর্তী এলাকার লোকজনের নজরে পড়লে গত শনিবার বিকাল থেকে উত্তোজিত হয়ে উঠে মুসলিম জনতা। মুসলিম জনতার আন্দোলনে শনিবার রঞ্জন রায়কে পুলিশ গ্রেফতার করে। তার ফাঁসির দাবীতে রবিবার ৩ টা হতে বিকাল সাড়ে ৫টা টা পর্যন্ত বিক্ষোভ ও মানববন্ধন চলমান ছিল।

এ ঘটনায় শনিবার হতে পুলিশ ও সোনাবাহিনী ওই এলাকায় সর্তক অবস্থানে রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ সীমান্ত এলাকায় ও গংগাচড়া এলাকায় উভয় থানার পুলিশ টহলরত আছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, ঘটনার পর কটুক্তিকারীকে গ্রেফতার করেছে গংগাচড়ার পুলিশ। মুসলিম জনতার মাঝে উত্তোজনা বিরাজ করায় শনিবার হতে পুলিশের টহল রাখা হয়েছে। রবিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের সময় সর্তক অবস্থানে ছিল আইনশৃংখলা বাহিনী।

 

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা