• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শিবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ উপলক্ষে শিক্ষকদের ওরিয়েন্টেশন

সোহেল রানা,শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বগুড়ার শিবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকদের এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা হাফিজার রহমান অডিটরিয়ামে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। ডাঃ ফারাহ তাবাসসুম এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম বাহবুব মোরশেদ,শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,ডাঃ এইচ এম ইমরান,প্রধান শিক্ষক আতাউর রহমান,তাজুল ইসলাম,হারুনুর রশিদ প্রমুখ।সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এটি মানবদেহের বিভিন্ন অঙ্গ- প্রত্যঙ্গে ক্ষতি করতে পারে। তাই শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকা নেওয়া অত্যান্ত জরুরী। শিবগঞ্জ উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৯৮ হাজার ২ শত জনকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। এর মদ্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ৬৬ হাজার ৮ শত ৫৫ জন।গ্রাম পর্যায়ে দেওয়া হবে ৩১ হাজার ৩ শত ৪৫ জনকে সম্পুর্ণ বিনামূল্যে টাইফয়েড টিকা (ভ্যাক্সিন) প্রদান করা হবে।ওরিয়েন্টেশন সভায় অনলাইন ভ্যাকসিন রেজিস্ট্রেশন পদ্ধতি, টিকা গ্রহণের সুবিধা এবং ক্যাম্পেইন চলাকালীন করণীয় বিষয়াবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় শিবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ সফলভাবে সম্পন্ন হবে এবং শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে। তাই শিক্ষার্থীদের কাছে সঠিক তথ্য পৌঁছানো এবং তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের ওরিয়েন্টেশন সভায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা