• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১৪১ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়ায় পৌর বিএনপির উদ্যোগে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে ২৯ আগস্ট শুক্রবার বিকেলে বোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান কাজলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, পৌর বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত, যুবদল নেতা আশরাফুল আলম, আব্দুস সবুর খন্দকার রাকিব, রাকিবুল হাসান সানি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মাদ তালুকদার রুবেল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বর্ষন প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা