• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজারহাটে সাবেক এসিল্যান্ডের (ভূমি) আশাদুল হকের বিদায়ী সংবর্ধনা, অফিসার্স ক্লাবে শ্রদ্ধা-সম্মান।

রতন কুমার রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

 

রাজারহাটে সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশাদুল হকের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রাজারহাট অফিসার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৪টায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তারা আশাদুল হকের কর্মময় জীবন, সততা, নিষ্ঠা ও মানুষের প্রতি তার গভীর মমত্ববোধের প্রশংসা করেন। তারা তার নতুন কর্মস্থলে সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: গোলাম রসুল রাখি, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: ডা. রহমত আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ, রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: নাজমুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: এমদাদুল হক, প্রেসক্লাব রাজারহাট সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ।

এসময়ে উপস্থিত ছিলেন রাশেদুজ্জামান সাবরেজিস্টার মো: রাশেদুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল রায়, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য শহিদুল ইসলাম ব্যাপারী, ইউপি সদস্য হযরত আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো: নয়ন আলীসহ উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা।

বিদায়ী মো: আশাদুল হক- তিনি তার কর্মদক্ষতার হিসেবে রেখে যাচ্ছেন একটি অনুকরণীয় কর্মদপ্তর। রাজারহাটে তার সময়ে ভূমি সেবা প্রাপ্তিতে জনসাধারণের মধ্যে তৈরি হয়েছে ইতিবাচক ধারণা। তার সৌহার্দ্যপূর্ণ ব্যক্তিত্ব ও পেশাদারিত্ব প্রশাসনের সকল স্তরেরসহকর্মীদের গভীর ছাপ রেখে গেছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নতুন কর্মস্থলে তার দীর্ঘ ও সফল কর্মজীবন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা