• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সাদুল্লাপুরে বৃদ্ধ নারীকে হাত-মুখ বেঁধে ধর্ষণের অভিযোগে এলাকায় ক্ষোভ

শাহ মো মুশফিকুর রহমান,সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: / ২১২ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে ৭০ উর্ধ্ব এক বৃদ্ধ নারীকে হাত-মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে আলীনগর গ্রামের নির্জন হলুদের জমিতে এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃদ্ধা সাত সন্তানের জননী। তিনি প্রতিদিনের মতো দুপুরে গরু-ছাগল চরাতে মাঠে গিয়েছিলেন। এ সময় একই গ্রামের আকবর আলীর পুত্র আইয়ুব আলী (৫০)এক লম্পট ব্যক্তি সুযোগ বুঝে তার হাত-মুখ বেঁধে পাশের ফাঁকা জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

পরবর্তীতে এলাকাবাসী বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি আইয়ুব আলী পলাতক রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। তারা দ্রুত দোষীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার বলেন,“ঘটনার বিষয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার বলেন দোষীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে গাইবান্ধা জেলার এডিশনাল এস পি।
এদিকে মানবাধিকার কর্মী ও স্থানীয় সমাজকর্মীরা বলেন, “একজন বয়োবৃদ্ধা নারীও আজ নিরাপদ নয়—এটি সমাজের নৈতিক অবক্ষয়ের চরম দৃষ্টান্ত। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা