• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

অবশেষে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা রাজু গ্রেপ্তার

সোহেল রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি / ২৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

বগুড়ার শিবগঞ্জে পুলিশকে মারধর করে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া হত্যা ও নাশকতার প্রায় ১৬ মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল।
এ সময় তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়।

রিজ্জাকুল রহমান রাজু (৪৬) শিবগঞ্জ উপজেলার চকভোলাখাঁ গ্রামের মৃতঃ বদর উদ্দিনের ছেলে। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি।

র‌্যাব সুত্রে জানা যায়, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে আসামি ঢাকার আশুলিয়া থানার নবীনগর এলাকায় অবস্থান করছে। পরে তাদের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন,রাজুর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও পুলিশ আক্রান্ত মামলা ছাড়াও হত্যা ও নাশকতার প্রায় ১৬ মামলা রয়েছে।তাকে আইনি প্রক্রিয়া শেষে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর সন্ধ্যায় শিবগঞ্জ থানার চকভোলাখাঁ গ্রামে তাকে গ্রেপ্তার করে থানায় আনার পথে অজ্ঞাতনামা ১৫০/২০০ জন হামলা চালায়। ওই সময় পুরুষ ও মহিলা হাতে বাঁশের লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে পুলিশকে মারধর করে হাতকড়াসহ রিজ্জাকুল রহমান রাজুকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৫ অক্টোবর ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০/২০০ জনকে আসামি করে পুলিশ থানায় মামলা করে। সেই মামলায় ১১ নারীসহ ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা